Ticker

6/recent/ticker-posts

মাগুরার শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:২০ এএম | অনলাইন সংস্করণ





মাগুরার শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীদের হাতে কলম ও প্লাস্টিকের স্কেল তুলে দেওয়া হয়।

উপকরণ বিতরণ করেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর।

এ সময় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খাঁন বলেন, “ছাত্রদলের কাজই হলো শিক্ষার্থীদের পাশে থাকা। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে চাই এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখব।”

মেহেদী হাসান অন্তর পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল শুধু রাজনীতি নয়, মানবিক কর্মকাণ্ডেও বিশ্বাস করে। ভবিষ্যতেও আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকব।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের জিল্লুর রহমান, ছাত্রদল নেতা আরিফুল, হৃদয়, রাফি, খন্দকার তালহা উদ্দিন সান, পারভেজ মোশাররফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রদলের এ উদ্যোগকে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছেন।


✍️ প্রতিবেদক:

জিল্লুর রহমান সাগর, 

মাগুরা প্রতিনিধি

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮