👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাসিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হক, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল সাকিব এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, দারিযাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, গয়েশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, শ্রীপুর ইসলামিক ফাউন্ডেশন ও ইমাম সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ এবং নার্সিং সুপারভাইজার সন্ধ্যা রানী সাহাসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, “একটি জাতির সুস্থ ভবিষ্যৎ গড়তে পুষ্টির কোনো বিকল্প নেই। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী মা ও দুগ্ধদানকারী নারীদের পুষ্টি নিশ্চিত করা সময়ের দাবি। পুষ্টিহীনতা সমাজের একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এ কর্মসূচি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সপ্তাহব্যাপী এ আয়োজনে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
✍️ প্রতিবেদক:
জিল্লুর রহমান সাগর,
মাগুরা জেলা প্রতিনিধি
.jpg)
0 Comments