Ticker

6/recent/ticker-posts

নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পুরস্কার প্রদান অনুষ্ঠিত

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম | অনলাইন সংস্করণ




নীলফামারীর জলঢাকা উপজেলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৬টি উপজেলার বৃত্তিপ্রাপ্ত ২২৬ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মু. রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক মু. সাইদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. খায়রুল আনাম।

এছাড়া নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোখলেছুর রহমান মাস্টার, উপদেষ্টা মোয়াম্মার আলহাছান, সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম রঞ্জু, ডিমলা রানী বৃন্দারানী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম, জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম এবং কিশোরগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ফলাফল প্রকাশের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ২২৬ জনকে চূড়ান্তভাবে বৃত্তির জন্য মনোনীত করা হয়।

তিনটি ধাপে এ বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল, ৬০ জন বিশেষ এবং ১৬২ জন সাধারণ বৃত্তি লাভ করে। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


✍️ প্রতিবেদক:

সুমন মিয়া, জলঢাকা উপজেলা প্রতিনিধি

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮