👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গভীর রাতে ফিলিং স্টেশন থেকে পেট্রল সংগ্রহ করে কালোবাজারে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ লিটার পেট্রল উদ্ধার করা হয়।
(২০ এপ্রিল)সোমবার (গতকাল) রাতে অভিযান চালিয়ে জাহিরুল ইসলাম (৩২) ও জহিরুল ইসলাম (৩০) নামে দুইজনকে আটক করে বালিয়াডাঙ্গী থানা-পুলিশ। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক তাদের ৩০ হাজার টাকা জরিমানা করেন।
আটক জাহিরুল ইসলাম উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অপরদিকে জহিরুল ইসলাম হরিণমারী নয়াপাড়া গ্রামের সরিফ উদ্দীনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করে তারা জানান, নেকমরদের একটি ফিলিং স্টেশন থেকে গভীর রাতে প্রতি লিটার পেট্রল ২০০ টাকায় কিনে সীমান্ত এলাকায় ৪০০ টাকায় বিক্রি করতেন। তারা মূলত তেল পরিবহনের কাজ করলেও কালীবাড়ি গ্রামের আব্দুল খালেক ওই তেল চড়া দামে বিক্রি করতেন বলে স্বীকার করেন।
পুলিশ জানিয়েছে, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:

0 Comments