👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৪নং চরম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বইছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের আড্ডা থেকে শুরু করে হাট-বাজার ও সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু, কে হচ্ছেন আগামী দিনের ইউপি সদস্য।
এই আলোচনায় নতুন করে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও গরিব-দুঃখী মানুষের আস্থাভাজন মোঃ শাহ আলম। তিনি বলেন, “দীর্ঘ জীবনে আল্লাহ আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছেন। জীবনের বাকি সময় আমি নিজের অর্থ ও সরকারি বরাদ্দের মাধ্যমে মানবসেবায় নিয়োজিত থাকতে চাই।”
স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে নীরবে সমাজসেবামূলক কাজ করে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। শিক্ষা, সমাজকল্যাণ ও মানবিক সহায়তার বিভিন্ন উদ্যোগে যুক্ত থেকে তিনি নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
শাহ আলমের সমর্থকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে চরম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে একজন সৎ, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন রয়েছে—যিনি শুধু উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন না, বরং তা বাস্তবায়নেও কার্যকর ভূমিকা রাখবেন। তাদের দাবি, শাহ আলম সেই যোগ্যতা রাখেন। তিনি নির্বাচিত হলে এলাকাকে একটি আধুনিক, পরিকল্পিত ও মাদকমুক্ত জনপদে রূপান্তর করা সম্ভব হবে।
এদিকে শাহ আলমের ঘনিষ্ঠরা জানান, তিনি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং জনগণের প্রত্যাশা ও ভালোবাসার প্রতিদান দিতেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া, গরিব ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নকে তিনি অগ্রাধিকার দিতে চান।
চরম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি সহজপ্রাপ্য, দুর্নীতিমুক্ত এবং বাস্তব উন্নয়নে বিশ্বাসী। অনেকেই মনে করছেন, মোঃ শাহ আলম সেই প্রত্যাশার প্রতিফলন হতে পারেন।
সব মিলিয়ে, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই চরম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে রাজনৈতিক সমীকরণ নতুন রূপ নিচ্ছে। আর এই সমীকরণের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন মোঃ শাহ আলম, যাকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা দিন দিন বাড়ছে।
✍️ প্রতিবেদন:
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

0 Comments