👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০১:৪২ পিএম | অনলাইন সংস্করণ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” সফলভাবে আয়োজনের লক্ষ্যে শ্রীপুর উপজেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টস উপজেলা কমিটির সভাপতি মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক এবং স্থানীয় ক্রীড়া সংগঠকরা।
সভায় জানানো হয়, নতুন কুঁড়ি স্পোর্টসে উপজেলার ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকারা অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারীদের জন্ম তারিখ ১ মে ২০১২ থেকে ২ মে ২০১৪-এর মধ্যে হতে হবে। আগামী ২৭ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্নকারীরাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
সভায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর রেজিস্ট্রেশন কার্যক্রম সফল করতে ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয় এবং খেলোয়াড়দের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
অনলাইন রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত লিংক:
👉 https://notunkurisports.gov.bd�
✍️ প্রতিবেদন:
শ্রীপুর প্রতিনিধি

0 Comments