Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামে গরমে স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰 প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৭ এএম | অনলাইন সংস্করণ





কুড়িগ্রামে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কেন্দ্রের বাইরে অবস্থানরত গরমে অতিষ্ঠ অভিভাবকদের স্বস্তি দিতে মানবিক উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল। প্রচণ্ড তাপদাহে অভিভাবকদের কষ্ট লাঘব ও অসুস্থতা এড়াতে সচেতনতামূলক এই কার্যক্রম পরিচালনা করা হয়।


মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কুড়িগ্রাম পৌর শহরের চারটি পরীক্ষা কেন্দ্র—কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়, কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয় এবং কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বসার চেয়ার, স্যালাইন, বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ করেন।





এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকসহ স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, প্রচণ্ড গরমে এমন সহায়তা সত্যিই প্রশংসনীয় এবং সময়োপযোগী।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম বিপুল, দপ্তর সম্পাদক অর্ঘ্য দীপ সাহা, জেলা ছাত্রদলের সদস্য মোঃ নাঈম ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম হাসান হৃদয়, পলিটেকনিক ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান তন্ময়, সরকারি কলেজ ছাত্রদলের নেতা আরাফাত ইসলাম ও রাকিব হাসান, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জুলফিকার আলী এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।




এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীদের পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতা থেকে রক্ষা পেতে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।


অভিভাবক মিনারা বেগম বলেন, “আমার মেয়ে মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছে। আজ প্রচণ্ড গরমে খুব দুশ্চিন্তায় ছিলাম। ছাত্রদলের পক্ষ থেকে পানি, স্যালাইন ও চকলেট দেওয়ায় অনেক উপকার হয়েছে। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”


জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও আশরাফুল আলম বিপুল জানান, “প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করা এবং অভিভাবকদের কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”


প্রতিবেদক: 

রাহিমুল ইসলাম সজীব,  কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮