👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এ ক্যাম্পে সহস্রাধিক রোগী সেবা গ্রহণ করেন। আগতদের চোখের বিভিন্ন পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ ও চশমা প্রদান করা হয়।
চিকিৎসা কার্যক্রমে অংশ নেন লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং দীঘিনালা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মু. শায়খউদ্দীন সাকলাইন। পুরো আয়োজনটি দীঘিনালা জোনের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাম্প পরিদর্শন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন। তিনি জানান, দুর্গম এলাকায় চিকিৎসা সেবার সুযোগ বাড়াতে নিয়মিত এ ধরনের ক্যাম্প পরিচালনা করা হচ্ছে, বিশেষ করে চক্ষু চিকিৎসায় ঘাটতি পূরণে এসব উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে।
✍️ প্রতিবেদক:
মোঃ হাচান আল মামুন,
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

0 Comments