Ticker

6/recent/ticker-posts

ঠাকুরগাঁওয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ পুলিশ-এর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ডিউটি সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঠাকুরগাঁও পুলিশ লাইন্স-এ জেলা পুলিশের আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে পরিচালিত হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে সঠিক প্রার্থী নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও নির্দেশনা দেন, নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে, যাতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা যায়।

এসময় নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও 

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮