Ticker

6/recent/ticker-posts

কটিয়াদী থানায় ‘ওপেন হাউজ’ আপ্যায়ন বিতর্ক

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম | অনলাইন সংস্করণ



কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানের আপ্যায়ন নিয়ে ফেসবুকের একটি ফেইক আইডিতে ভাতের হোটেল বলে অপপ্রচার করায় উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় সুধী সমাজ। অভিযোগ উঠেছে, জনসম্পৃক্ততামূলক এই অনুষ্ঠানের আপ্যায়নকে ফেইক আইডি দিয়ে ‘ভাতের হোটেল’ আখ্যা দেওয়ায় সাধারণ মানুষ ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


“আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৯ এপ্রিল কটিয়াদী মডেল থানায় মাদক, সন্ত্রাস ও ইভটিজিং নির্মূলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য যে আপ্যায়নের আয়োজন করা হয়, তা নিয়ে পরবর্তীতে কিছু নেতিবাচক মন্তব্য ও সেটিকে ‘ভাতের হোটেল’ হিসেবে আখ্যা দেওয়ার খবর ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, থানার এ ধরনের জনসম্পৃক্ততামূলক কাজে সৌজন্যমূলক আপ্যায়নকে এভাবে অবমাননা করা অত্যন্ত দুঃখজনক। এতে পুলিশের ইতিবাচক উদ্যোগ প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকেরা। 

"থানা এখন জনগণের আস্থার জায়গা হচ্ছে। ওপেন হাউজ ডের মতো অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণের কদর না করে যারা একে ‘ভাতের হোটেল’ বলে ব্যঙ্গ করছে, তারা আসলে সমাজ ও পুলিশের মধ্যকার দূরত্ব বাড়াতে চায়।" 

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয় এবং উপস্থিত বক্তারা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান । তবে মূল আলোচনার চেয়ে আপ্যায়ন নিয়ে বিতর্কিত মন্তব্যটিই এখন কটিয়াদীর টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সাধারণ মানুষের দাবি, জনস্বার্থ সংশ্লিষ্ট অনুষ্ঠানে এ ধরনের অপ্রীতিকর মন্তব্য পরিহার করে পুলিশকে সহযোগিতার পরিবেশ বজায় রাখা উচিত। 


জানা যায়, কটিয়াদী উপজেলায় মাদক নির্মূলে কাজ করছে বর্তমান ওসির নেতৃত্বে পুলিশ প্রশাসন। মাদক নিয়ে পুলিশের জিরো টলারেন্স থাকায় মাদক সম্পর্কিত একটি পক্ষ ওসিসহ পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে মনে করেন সচেতন সমাজ।

✍️ প্রতিবেদক:

ককটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮