Ticker

6/recent/ticker-posts

কাহালু যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সুলতান সরদার, ত্যাগী নেতৃত্ব মূল্যায়নের আহ্বান

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম | অনলাইন সংস্করণ




কাহালু উপজেলা যুবদলের আসন্ন কমিটিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এ প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক ছাত্রনেতা ও যুবনেতা সুলতান সরদার।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন সুলতান সরদার। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে এই পদে আলোচনায় নিয়ে এসেছে।

এ বিষয়ে সুলতান সরদার বলেন, “আমাকে সাধারণ সম্পাদক বানাতেই হবে—এমন কোনো দাবি আমার নেই। আমি চাই, দলের জন্য যারা পরিশ্রমী ও ত্যাগী, তাদের যথাযথ মূল্যায়ন করা হোক। দল যেন যোগ্য নেতৃত্বকে সামনে নিয়ে আসে, সেটাই আমার প্রত্যাশা।”

তৃণমূল নেতাকর্মীদের অনেকেই মনে করছেন, সংগঠনকে শক্তিশালী করতে অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও গ্রহণযোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তারা বলেন, নতুন কমিটি গঠনে কেন্দ্রীয় নেতৃত্ব যেন মাঠের বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।

উল্লেখ্য, কাহালু উপজেলা যুবদলের নতুন কমিটি গঠনকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে সাধারণ সম্পাদকের দায়িত্ব।


✍️ প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮