Ticker

6/recent/ticker-posts

বালিয়াডাঙ্গী সীমান্তে শেয়ালের হামলায় নারীর মৃত্যু, আতঙ্কে গ্রামবাসী

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৯:০২ এএম | অনলাইন সংস্করণ




ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্ত এলাকায় শেয়ালের হামলায় গুরুতর আহত হয়ে আমিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে শেয়ালের আক্রমণে গবাদিপশুর মৃত্যুর ঘটনাও ঘটায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে বিকেলে নিজ গ্রাম ধনতলা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মইনুল হকের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন সপ্তাহ আগে সীমান্তবর্তী একটি মাঠে ছাগল চরাতে গেলে হঠাৎ একটি শেয়াল তার ওপর হামলা চালায়। এতে তিনি নাক ও মুখে গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে তাকে জলাতঙ্ক প্রতিরোধে দুই ডোজ টিকা দেওয়া হয়।

পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে আরও দুটি টিকা সংগ্রহ করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রয়োগ করা হয়। তবে আঘাতের ক্ষত পুরোপুরি শুকায়নি। ঘটনার প্রায় ১৭ দিন পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। মুখ দিয়ে লালা পড়া, বমি ও অন্যান্য জটিল উপসর্গ দেখা দিলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমান্ত এলাকায় ভুট্টা চাষ বৃদ্ধি পাওয়ায় শেয়ালের উপদ্রব বেড়েছে। প্রায়ই লোকালয়ে শেয়াল ঢুকে পড়ছে এবং অনেক ক্ষেত্রে এগুলো আক্রমণাত্মক আচরণ করছে। ফলে গরু-ছাগল চরাতে গেলেও এখন লাঠি নিয়ে পাহারা দিতে হচ্ছে।

গ্রামবাসীর ধারণা, যে শেয়ালটি হামলা করেছিল সেটি জলাতঙ্কে আক্রান্ত ছিল। ঘটনার পরদিন সকালে এলাকাবাসী সেটিকে মেরে ফেলে বলে জানা গেছে।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮