👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মেঘনা রানী (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার ১ নম্বর পাড়িয়া ইউনিয়নের লোহাগড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মেঘনা রানী ওই গ্রামের প্রভাত চন্দ্র রায়ের একমাত্র মেয়ে এবং লোহাগড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, মেঘনা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন তার মা বাড়ির কাজে বাইরে যাওয়ার আগে তাকে গরুর জন্য ঘাস কাটতে বলে যান। পরে পরিবারের অজান্তেই বাড়ির একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
স্থানীয়রা জানান, ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পারিবারিক অভিমান থেকেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সঙ্গে অভিমান করেই সে আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও

0 Comments