👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১০ মে ২০২৬, ০৯:৪০ এএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলমের মিল চাতাল সংলগ্ন লাচ্ছি নদীর দক্ষিণ পাশে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি রিভলভার উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া রিভলভারটি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্ট:

0 মন্তব্যসমূহ