Ticker

6/recent/ticker-posts

খোশবাজারে পুলিশের অভিযান, ট্যাপেনডল ও গাঁজাসহ আটক ৩

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৫:৪০ পিএম | অনলাইন সংস্করণ


ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেনডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে দেবীপুর ইউনিয়নের খোশবাজার এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশের একটি টিম খোশবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাড়িতে মাদক কেনাবেচার অভিযোগে গোলাম মোস্তফা গোলা (২৬), জাকির হোসেন (৩৫) ও আব্দুল মজিদ (২০) নামে তিনজনকে আটক করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে গোলাম মোস্তফার কাছ থেকে ৫ পিস ট্যাপেনডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে জাকির হোসেনের হেফাজত থেকে ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক অপর ব্যক্তি আব্দুল মজিদ সেখানে মাদক সংগ্রহের উদ্দেশ্যে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করে তাদের থানায় নেওয়া হয়েছে।

ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। যুব সমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু,স্টাপ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮