Ticker

6/recent/ticker-posts

লাইফ সাপোর্টে সাবেক এমপি দবিরুল ইসলাম

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৬:৩৯ পিএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁও-২ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জননন্দিত রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্বজনরা জানান, শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও-২ আসনের মানুষের পাশে থাকা এই প্রবীণ রাজনীতিবিদের অসুস্থতার খবরে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সুস্থতা কামনা করেছেন।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তারা বলেন, মহান আল্লাহ পাক যেন আলহাজ্ব দবিরুল ইসলামকে দ্রুত সুস্থতা ও নেক হায়াত দান করেন।

উল্লেখ্য, আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু,স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮