Ticker

6/recent/ticker-posts

সাংবাদিককে হুমকির প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৬:৪৫ পিএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকসহ গ্রেফতারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আল মামুনকে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বালিয়াডাঙ্গী প্রেসক্লাব। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হারুন অর রশিদ।

মানববন্ধনে উপজেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান।

এসময় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি এনএম নুরুল ইসলাম, রাজিউর রহমান জিহাদ ও জুলফিকার আলি শাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং নির্বাহী সদস্য জিয়াউর রহমানসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, মাদকসহ গ্রেফতারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আল মামুনকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং জীবননাশের হুমকি দেওয়া হয়। তারা এ ঘটনায় জড়িত জুয়েল রানাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বিএনপির সকল অঙ্গসংগঠনের কাছে তাকে দলীয় পদ থেকে বহিষ্কারের আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু,স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮