Ticker

6/recent/ticker-posts

ঠাকুরগাঁওয়ে ২৬ কনস্টেবল নিয়োগ চূড়ান্ত

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৬:৫২ পিএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে ফেব্রুয়ারি-২০২৬ ব্যাচের এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নিয়োগ কার্যক্রম শেষে প্রাথমিকভাবে নির্বাচিত ২৬ জন প্রার্থীর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। পরে নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাত্র ৫৬ টাকা আবেদন ফিতে এসব প্রার্থী বাংলাদেশ পুলিশে যোগদানের সুযোগ পেয়েছেন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অতিরিক্ত অর্থ লেনদেন বা অনিয়মের সুযোগ ছিল না বলেও জানানো হয়।

পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কোনো ধরনের তদবির বা অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়নি।

তিনি নবনিযুক্তদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে মানবিক ও পেশাদার পুলিশিং নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য, বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ কর্মকর্তারা, ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু,স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮