👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০:১৫ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর মাঝে সহায়তার হাত বাড়িয়েছে উপজেলা প্রশাসন। এ উদ্যোগের আওতায় ৫২টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা তুলে দেওয়া হয়। সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রতিটি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন এবং ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. টি এম মাহাবুব রহমান, আবু হায়াত নূরনবী এবং ডা. তোফাইল আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। তারা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ