👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৬:১৫ পিএম | অনলাইন সংস্করণ
জয়পুরহাটের পাঁচবিবির বিভিন্ন এলাকায় প্রতিরাতে বেড়েই চলছে বাসা বাড়িতে চুরি। চোর চক্র প্রতিনিয়ত গরু-ছাগল, স্বর্ণ অলংকার, নগদ অর্থ সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করেই যাচ্ছে। চোরেরা সংঘবদ্ধভাবে বাসাবাড়ির জানালার গ্রিল কেটে, কখনো বা সিধ কেটে চুরি করছেন। সপ্তাহের মধ্যে বেশকটি চুরি উপজেলায় একই কায়দায় সংঘটিত হয়েছে। বাসা বাড়ি চুরি বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছে অনেক পরিবার।
স্বাবলম্বী হওয়ার আশায় এনজিও থেকে ঋণ করে গরু ছাগল লালন পালন করছেন অনেকেই। ঋণের টাকায় কেনা সম্বলটুকু হারিয়ে পথে বসছেন অনেকেই।
গতরাতে পাঁচবিবি পৌরসভার নাকুরগাছীর লাভলু মন্ডলের গোয়াল ঘরের সিধ কেটে ২'টি হালের বলদ গরু চুরি হয়েছে। গরু ২'টির বাজার মূল্য প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার টাকা হবে। গরুগুলোই ছিল লাভলুর একমাত্র আয়ের উৎস। ভোরবেলা থেকে বিভিন্ন স্থানে চুরি হওয়া গরু খোঁজ করে কোন সন্ধান না পেয়ে লাভলু থানায় লিখিত অভিযোগ করেন।
এক সপ্তাহের মধ্যে পাটাবুকা সুইচ গেট, ঢাকায় পট্টি, বাগজানার ভীমপুর, দমদমা, নন্দীগ্রামে ও মঙ্গলবার রাতে নাকুরগাছিতে চুরি সংগঠিত হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজ মোঃ রায়হান চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি হওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।
✍️ প্রতিবেদক:
রেজুয়ান পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

0 মন্তব্যসমূহ