👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২০ মে ২০২৬, ১০:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
ধর্মীয় শিক্ষাকে আরও সহজ ও আধুনিক পদ্ধতিতে ছড়িয়ে দিতে ঠাকুরগাঁওয়ে শুরু হতে যাচ্ছে ৪০ দিনব্যাপী নুরানী প্রশিক্ষণ কোর্স। জাতীয় নুরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ-এর উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
আগামী ৫ জুন ২০২৬ থেকে শুরু হওয়া এ কোর্সের প্রশিক্ষণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ঠাকুরগাঁও জেলা শাখা কার্যালয়, জামিয়া কাশিমিয়া মডেল মাদরাসা এন্ড একাডেমি, হাজীপাড়া উপজেলা গেট সংলগ্ন নক্ষত্র মার্কেট এলাকায়।
কোর্সে অংশগ্রহণকারীদের আরবি, বাংলা ও ইংরেজি বিষয়ে একসাথে প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি নুরানী পদ্ধতিতে তরিকার তালিম, কুরআনুল কারিমের মাশক, সুন্দর হাতের লেখা শিক্ষা এবং হেফজ প্রশিক্ষণেরও ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা জানান, কোর্স শেষে সরকারি নিবন্ধনকৃত সনদ প্রদান করা হবে। নুরানী ও হেফজের জন্য পৃথক পৃথক সনদের ব্যবস্থাও রয়েছে। এছাড়া প্রশিক্ষণ শেষে দেশব্যাপী খেদমতের সুযোগ তৈরি করা হবে বলেও জানানো হয়।
কোর্সটি আবাসিক ও অনাবাসিক—উভয় ব্যবস্থায় পরিচালিত হবে। আবাসিক ফি নির্ধারণ করা হয়েছে ৬৫০০ টাকা এবং অনাবাসিক ফি ৩৫০০ টাকা।
ভর্তির জন্য জন্মসনদ বা এনআইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র সঙ্গে আনতে হবে।
আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত যোগাযোগের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ