👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৭:০৯ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ফুলতলা পুরাতন জামে মসজিদের পুরাতন ভিটার জমি দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে ফুলতলা মসজিদ কমিটি, মুসল্লি ও ধর্মপ্রাণ এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মসজিদের নামে থাকা পুরাতন ভিটার জমি একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের জমি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। তারা অবিলম্বে দখলচেষ্টা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরে একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও ধর্মপ্রাণ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ