👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৭ মে ২০২৬, ১০:৫০ এএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা উপজেলার চাড়োল ইউনিয়নের ভোটপাড়া গ্রামের লাহিড়ী ভোটপাড়া এলাকায় মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ভয়াবহ বজ্রপাতের ঘটনা ঘটেছে। বজ্রপাতের আঘাতে একটি বসতঘরের টিন, দেয়াল ও বৈদ্যুতিক সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘরের ভেতরে থাকা একই পরিবারের ৬ সদস্য অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে বজ্রপাতটি ঘরের ওপর আঘাত হানে। বজ্রপাতের তীব্রতায় ঘরের ঢেউটিন ছিদ্র হয়ে যায় এবং দেয়াল ফুঁড়ে বিদ্যুতের প্রবাহ বেরিয়ে যায়। এতে বৈদ্যুতিক তার, টেলিভিশন, ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি পুড়ে নষ্ট হয়ে যায়।
পরিবারের সদস্য হরিদাস বলেন, “ঘরে তখন আমরা ৬ জন ছিলাম। ভাগ্য ভালো, তখন বিদ্যুৎ ছিল না। না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।”
তিনি আরও জানান, এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বজ্রপাতের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ