👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৮:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও সদর উপজেলার বসিরপাড়া এলাকায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম (হৃদয়) (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম সদর উপজেলার ২২ নম্বর বুড়ানাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বরুনাগাঁও এলাকার মো. রুবেল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, টাইলসের কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন আশরাফুল ইসলাম। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ