Ticker

6/recent/ticker-posts

বিভাগীয় প্রতিযোগিতায় ভালো করার প্রত্যয়

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৮:৩৮ এএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁও জেলার পাঁচ উপজেলার অংশগ্রহণে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৩ ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয় ও কলেজ। দলের এ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

শুধু ফুটবলেই নয়, সাঁতার প্রতিযোগিতাতেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। অংশগ্রহণকারী ৪ জন শিক্ষার্থী ১ম ও ২য় স্থান অর্জন করে বালিয়াডাঙ্গীর জন্য সুনাম বয়ে এনেছে।

জানা গেছে, ফুটবল ও সাঁতার—উভয় প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীরা সবাই মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রী। অল্প বয়সেই তাদের এই অসাধারণ সাফল্যে বিদ্যালয় পরিবার, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এ উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস কৃতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। তিনি আগামী বিভাগীয় প্রতিযোগিতায় আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

তিনি বলেন, নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীরা একদিন জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করতে সক্ষম হবে।

শিক্ষার্থীদের এ অর্জনে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু,স্টাপ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮