Ticker

6/recent/ticker-posts

লাহিড়ী বিদ্যালয়ে চিত্রাঙ্কনে গৌরবময় সাফল্য

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২১ মে ২০২৬, ০৩:০৬ পিএম | অনলাইন সংস্করণ 



 “আর্ট বাংলাদেশ” আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্যের গৌরব অর্জন করেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের তিন শিক্ষার্থী জেলা পর্যায়ে বিজয়ী হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির জন্য সম্মান বয়ে এনেছে।

জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা হলেন— ১০ম শ্রেণির শিক্ষার্থী মোঃ সোয়াব ইসলাম, ১০ম শ্রেণির মোছাঃ আফিয়া মায়মুনা এবং ৬ষ্ঠ শ্রেণির মোছাঃ জেরিন আক্তার। এর মধ্যে মোঃ সোয়াব ইসলাম বিভাগীয় পর্যায়েও বিজয় অর্জন করে বিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করেছেন।

এ উপলক্ষে আজ বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জিল্লুর রহমান। এসময় উপস্থিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সৃজনশীল কর্মকাণ্ডে আরও সাফল্য অর্জনের আহ্বান জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের এ অর্জন অন্যদেরও সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করবে। এই সাফল্যে অভিভাবক, শিক্ষক ও সহপাঠীদের মাঝেও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮