Ticker

6/recent/ticker-posts

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২১ মে ২০২৬, ০৬:৪৯ পিএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁওয়ে হেফাজতে ইসলামের স্মারকলিপি প্রদান

ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে স্মারকলিপি প্রদান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখা।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের সম্মানিত সভাপতি ও অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত হয়ে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় বক্তারা বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে নিরীহ মুসলমানদের ওপর হামলা ও নিপীড়ন মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিশ্ব মুসলিম উম্মাহকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তারা।

স্মারকলিপি প্রদানকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু,স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮