Ticker

6/recent/ticker-posts

বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বালিয়াডাঙ্গীতে

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২১ মে ২০২৬, ০৬:৫৫ পিএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রয় কমিটির সভাপতি অঞ্জন কুমার দাস।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, কৃষক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারের খাদ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ পাবেন, যা কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

✍️ প্রতিবেদক:

মোঃ রাজু রায়হান, বালিয়াডাঙ্গী প্রতিনিধ :

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮