Ticker

6/recent/ticker-posts

পাঁচবিবিতে বন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগে কৃষক সভা অনুষ্ঠিত

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২১ মে ২০২৬, ০৭:০৩ পিএম | অনলাইন সংস্করণ



‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কুটাহারা গ্রামে কৃষক সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে বেসরকারি সংস্থা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)।পানির অপচয় রোধ করে কিভাবে ধান চাষ করা যায় এ বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার মুল বিষয় ছিল 

‎পরিবেশ বান্ধব বন্ধু চুলা, জলবায়ু বান্ধব কৃষি প্রকল্প,

‎ধান চাষে AWD পদ্ধতি বাস্তবায়ন সম্পর্কিত কৃষক সভায় বক্তব্য রাখেন, প্রকল্পের পাঁচবিবি উপজেলার এপিও মোঃ নাইমুর রহমান। 

‎তিনি সহজ ও সাবলীল ভাষায় কৃষকদের পরামর্শ প্রদান করেন।কিভাবে কম খরচে অধিক ফসল উৎপাদন করা যায় সে বিষয়ে ধারণা প্রদান করেন। AWD পদ্ধতিতে ধান চাষ করলে যে সব সুফল পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন তিনি। প্রচলিত প্লাবন পদ্ধতির তুলনায় AWD পদ্ধতির লাভজনক দিকগুলো হলো, প্লাবন পদ্ধতির তুলনায় পানির সাশ্রয়ী হয়। সেচের জন্য খরচ কম হয়,কুশি বেশি হয় এবং শীষ বড় হয়,ফলে ধানের ফলনও বেশি হয়।৩০-৪০% মিথেন গ্যাস কম নির্গমন হয়,ফলে জলবায়ুর কম ক্ষতি হয়।

‎তিনি পাইভ পদ্ধতি দিয়ে কিভাবে পানির পরিমাণ ঠিক রাখা যায় সে বিষয়ে ধারণা প্রদান করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,পাঁচবিবি উপজেলার এডিএম মোঃ ফরিদ হোসেন ,মাঠ কর্মী, কীটনাশক ব্যবসায়ী মোঃ ওয়ালিউর রহমান, কৃষক মোঃ শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন,খালেক, বাবুল হোসেন সহ অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮