👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২১ মে ২০২৬, ০৭:১২ পিএম | অনলাইন সংস্করণ
সাংবাদিকতার স্বাধীনতা, সত্য প্রকাশ এবং পেশাগত মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)। এরই ধারাবাহিকতায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কক্সবাজার জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় প্রশাসনিক দপ্তর থেকে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে কামরোজ সরওয়ার, সিনিয়র সহ-সভাপতি হিসেবে জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জহির আলম বশীর দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় চেয়ারম্যান মৃ. মাহমুদুল হাসানের স্বাক্ষরিত অনুমোদনপত্রে জানানো হয়, নতুন এ কমিটি কক্সবাজার জেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ অনুমোদনের ফলে কক্সবাজার জেলার সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এ কমিটি ঐক্য, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে এবং সংগঠনকে আরও সমৃদ্ধ করবে।
✍️ প্রতিবেদক:
এইচ.এম.সবুজ

0 মন্তব্যসমূহ