Ticker

6/recent/ticker-posts

মোঃ আব্দুর রউফ বালিয়াডাঙ্গীর কৃতি সন্তান পেলেন “স্টার বাংলা বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড ২০২৬”

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২১ মে ২০২৬, ০৮:২৬ পিএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান মোঃ আব্দুর রউফ আবারও জাতীয় পর্যায়ে সম্মাননা অর্জন করে নিজ এলাকা ও জেলার মুখ উজ্জ্বল করেছেন। তিনি “স্টার বাংলা বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড ২০২৬”-এ মনোনীত হয়েছেন। আগামী ২০ জুন ২০২৬ ইং, রাজধানী ঢাকার সেগুনবাগিচাস্থ কচিকাঁচা অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হবে।

মোঃ আব্দুর রউফ একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, লেখক, সাংবাদিক এবং শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন তিনি। তার লেখনী ও অভিনয় ইতোমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

বাংলা সাহিত্যচর্চায়ও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি অমর একুশে বইমেলা বাংলা একাডেমিতে অংশগ্রহণের মাধ্যমে সাহিত্য অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। এছাড়াও তিনি পূর্বে “Star Icon Leadership Award” লাভ করে আলোচনায় আসেন। এবার “Best Professional Award 2026”-এ মনোনয়ন পাওয়ায় তাকে ঘিরে বালিয়াডাঙ্গীসহ ঠাকুরগাঁও জেলাজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে।

সংস্কৃতি অঙ্গনে তার অবদানও অনন্য। তিনি বালিয়াডাঙ্গীর অন্যতম সাংস্কৃতিক সংগঠন বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠী-এর প্রতিষ্ঠাতা সদস্য। নাট্যচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক সচেতনতা তৈরিতে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

এই সম্মাননায় মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়ায় মোঃ আব্দুর রউফ বলেন,

“এই অর্জন শুধু আমার একার নয়, এটি বালিয়াডাঙ্গীর মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণার ফল। আমি বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সংস্কৃতিপ্রেমী মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সকল সদস্য ও সাংবাদিকদের সহযোগিতা এবং উৎসাহ তার পথচলাকে আরও শক্তিশালী করেছে। এজন্য তিনি প্রেস ক্লাবের সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন মহল মনে করছেন, মোঃ আব্দুর রউফের এই অর্জন নতুন প্রজন্মকে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে। তার এই সাফল্যে বালিয়াডাঙ্গীবাসী গর্বিত এবং আনন্দিত।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু,স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮