Ticker

6/recent/ticker-posts

শ্রীমঙ্গল পুলিশের অভিযানে ২২৫ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২২ মে ২০২৬, ০৬:২৬ পিএম | অনলাইন সংস্করণ


শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ আড়াই লাখ টাকাসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চুরি ও ছিনতাইয়ের আলাদা অভিযানে আরও দুইজনকে গ্রেফতার করায় মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।
রেঞ্জ ডিআইজি সিলেট ও পুলিশ সুপার মৌলভীবাজার জেলার সার্বিক দিক নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশ মাদক উদ্ধার ও চুরি-ছিনতাই রোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাত ১১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন ৪নং সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণ টুক এলাকায় অভিযান চালানো হয়।
সাব-ইন্সপেক্টর মোঃ ইমানুর হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মনসুর আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে ছয়জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা:
মনসুর আহমেদ (৪০), পিতা: মৃত তোতা মিয়া, সাং: দক্ষিণ টুক, শ্রীমঙ্গল।মোঃ ইসলাম মিয়া (৩৫), পিতা: মৃত শরাফত উল্লাহ, সাং: কামারগাও।তমাল দাস (৪০), পিতা: সুনীল দাস, সাং: জামসী।
ইয়াকুব আলী (৩৫), পিতা: আইয়ুব আলী, সাং: মাধবপাশা।
আশরাফুল হোসেন (৩২), পিতা: মৃত আবদুর রহিম, সাং: পাইকপাড়া।
মনির হোসেন (৫০), পিতা: মৃত মুসলিম মিয়া, সাং: সবুজবাগ।
তাদের কাছ থেকে ২২৫ পিস ইয়াবা (মূল্য ৬৭,৫০০ টাকা) এবং মাদক বিক্রির নগদ ২,৫০,০০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও টাকা যথাযথ জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।এছাড়া থানার আলাদা অভিযানে চুরি মামলার আসামি মোঃ ইমন হোসেন (২৫) এবং ছিনতাইকারী মামুন মিয়া (৩৫)-কে গ্রেফতার করা হয়।মোট ০৮ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলাসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ এই অভিযানকে সফল বলে উল্লেখ করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
✍️ প্রতিবেদক:
অন্তর মিয়া, শ্রীমঙ্গল প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮