Ticker

6/recent/ticker-posts

কালবৈশাখীতে লণ্ডভণ্ড মাদ্রাসা-এতিমখানা

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰 প্রকাশ : ০১ মে, ২০২৬, ০৪:২৯ পিএম | অনলাইন সংস্করণ




ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নম্বর আমজানখোর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রত্নাই স্কুলহাট এলাকায় অবস্থিত দবিরিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স কালবৈশাখী ঝড় ও বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

জানা গেছে, হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড় ও বৃষ্টিতে প্রতিষ্ঠানের প্রথম নির্মিত টিনশেড ভবনের টিন, দরজা ও জানালা ছিঁড়ে উড়ে গিয়ে আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ভবনটির ব্যাপক ক্ষতি হয়। এছাড়াও প্রতিষ্ঠানের প্রধান সাইনবোর্ড, রান্নাঘর, বিভিন্ন গাছপালা ও অন্যান্য স্থাপনাও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, শুধু এই প্রতিষ্ঠানই নয়, কালবৈশাখীর তাণ্ডবে আমজানখোর ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় ঘরবাড়ি, গাছপালা ও বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, ঝড়ে সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে শিক্ষা কার্যক্রম ও এতিমখানার দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেছেন তারা।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মহান আল্লাহর কাছে সকলের নিরাপত্তা ও হেফাজত কামনা করেছেন।


প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮