Ticker

6/recent/ticker-posts

অগ্নিকাণ্ডে ছাই এতিমখানা, বিপাকে শিক্ষার্থীরা

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি এতিমখানা, হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের অবকাঠামো এবং প্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে। এতে আবাসিক এতিম ও দরিদ্র শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে।


(০৬ জুন)শনিবার সকালে উপজেলার ভানোর (ইসলামাবাদ) এলাকায় অবস্থিত দারুল আমান সিদ্দিকীয়া দরবার শরীফ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা হঠাৎ আগুনের সূত্রপাত হলে দ্রুত তা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে অনেক কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।


অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের আবাসন কক্ষ, কোরআন শরীফ ও অন্যান্য ধর্মীয় কিতাব, পোশাক, বিছানাপত্র এবং বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। ফলে আবাসিক শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয়ের সংকটে পড়েছে।


মাদরাসা কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এতিম ও অসচ্ছল পরিবারের শিশুদের আবাসন ও ধর্মীয় শিক্ষার সুযোগ দিয়ে আসছে। কিন্তু আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


ঘটনার পর প্রতিষ্ঠানটির পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় সমাজের সামর্থ্যবান ব্যক্তি, দাতাগোষ্ঠী ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।


এদিকে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮