👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৫ ২০২৬, ০৮:১২ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও জেলায় যৌতুকবিরোধী সচেতনতা ও সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন যৌতুক বিরোধী আন্দোলনের একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় যৌতুক প্রতিরোধে পরিচালিত কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উদ্যোগসমূহ সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। একই সঙ্গে যৌতুকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জেলা প্রশাসনের সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।
এ সময় প্রতিনিধি দল তাদের পরিচালিত একটি মানবিক উদ্যোগের বিষয়ও তুলে ধরেন। উদ্যোগটির আওতায় পিতৃহীন দুই শিক্ষার্থী নিজ গ্রামের ছোট শিশুদের বাংলা ও ইংরেজি বিষয় পড়িয়ে শিক্ষাসেবায় অবদান রাখছে। তাদের এই প্রচেষ্টাকে উৎসাহিত করতে সামান্য সম্মানী প্রদানের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়।
বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
আলোচনা শেষে জেলা প্রশাসক যৌতুকবিরোধী কার্যক্রমসহ সমাজকল্যাণমূলক উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রতিনিধি দল জেলা প্রশাসকের আন্তরিকতা ও সহযোগিতাপূর্ণ মনোভাবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ