👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল শনিবার (০৬ জুন) কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য আগাম সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় বৈদ্যুতিক কাজ ও বিকল্প ব্যবস্থাপনা আগে থেকেই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ