👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৭:১১ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও শহরে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ আল আমিন ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে পৌর শহরের সরকারপাড়া হেডসের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি চালানো হয়। এ সময় মোটরসাইকেলে করে যাওয়ার সময় সন্দেহভাজন আল আমিন ইসলামকে থামিয়ে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আল আমিন সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ