👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নং আমজানখোর ইউনিয়নের ছলিভিটা গ্রামে আয়োজিত পবিত্র হরিবাসর অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান।
তিনি বালিয়াডাঙ্গী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আমজানখোর ইউনিয়নের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সকলের খোঁজখবর নেন এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
মোঃ মিজানুর রহমান মিজান বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ আমজানখোর ইউনিয়ন গড়ে তুলতে চাই। এজন্য আমি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ