👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১১:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের দরগাপাড়া গ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে ।
দূর্ঘটনায় তিন বছরের শিশু শামীমের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০ মিনিটে জয়পুরহাটের দিক থেকে হিলির দিকে যাওয়ার পথে শ্যামলী পরিবহন শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। দরগাপাড়া গ্রামের শফিকুল ইসলামের এক মেয়ে এবং এক ছেলের মধ্যে হামিম সবার ছোট। বাড়ির পাশে রাস্তার পশ্চিম পার্শ্বে ধান শুকানোর জন্য বাবা এবং ছেলে একসাথে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে দ্রুতগতিতে আসা শ্যামলী পরিবহনের একটি বাস শিশুর মাথার উপর দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলেই শিশু হামীমের মৃত্যু হয়। ঘাতক বাসটি দুর্ঘটনা করে পালিয়ে যায় ।এদিকে শিশু ছেলে হামীমকে হারিয়ে পরিবারের চলছে সুখের মাতম। তিন বছরের শিশুকে হারিয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এদিকে ঘাতক বাসটিকে সনাক্ত এবং আটকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এলাকা বাসীর দাবি বাসটিকে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে। যেন এভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আর কোন প্রান না হারায়।
এলাকায় যেন কোন ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য পুলিশ ঘটনাস্হলে উপস্থিত রয়েছে।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোহাম্মদ রায়হান বলেন দুর্ঘটনার বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
✍️ প্রতিবেদক:
রেজুয়ান পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

0 মন্তব্যসমূহ