Ticker

6/recent/ticker-posts

রান্নাঘরের আগুনে দুই বাড়িতে ছড়ায় আগুন, ব্যাপক ক্ষতি

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১০:২৮ পিএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের মেদদাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর ও মূল্যবান সম্পদ পুড়ে গেছে। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।


ক্ষতিগ্রস্ত পরিবার দুটি হলো মেদদাপাড়া গ্রামের ইয়াসিন আলী ও নুরুজ্জামানের পরিবার।


স্থানীয়দের তথ্য অনুযায়ী, ইয়াসিন আলীর বাড়ির রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে সেখানে থাকা খড় ও অন্যান্য দাহ্য বস্তুতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন পাশের নুরুজ্জামানের বাড়িতেও পৌঁছে যায়।


আগুন লাগার পর এলাকাবাসী তা নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


অগ্নিকাণ্ডে দুটি পরিবারের বসতঘর, ভুট্টার খড়ের ঘর, আসবাবপত্র এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ বা আংশিকভাবে পুড়ে যায়। এছাড়া তিনটি সেচ মেশিন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।


তবে স্থানীয়দের দ্রুত উদ্যোগে গরু ও ছাগল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হওয়ায় প্রাণিসম্পদের বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।


ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, আগুনে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তারা সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।


স্থানীয় সূত্র জানায়, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলমান রয়েছে।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮