👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৯:০২ পিএম | অনলাইন সংস্করণ
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোঃ রায়হানের দিক নির্দেশনায় , থানার একদল চৌকষ পুলিশ অফিসার এই অভিযান পরিচালনা করেন।অভিযানে ছিলেন,এস আই
মোঃআসাদ, মোঃশরিফুল হোসেন, মোঃ গাফফার হোসেন, মোঃআলমগীর হোসেন, মোঃ মামুনুর রশিদ, মোঃসোহেল ,এ এস আই মোঃ হুমায়ুন কবির, মোঃ দুলাল হোসেন, মোঃ মিল্লাত , মোঃ তুহিনসহ সঙ্গিয় ফোর্স।
বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বাগজানা,করিয়া ও আওলাই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. নুর ইসলাম হেদেল, নুর মোহাম্মদ, মোঃ তামিম হোসেন, শ্রী অনন্ত, মোঃ নজরুল ইসলাম ও মোঃ মাহবুব আলম ।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। তাদের গ্রেফতারে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।
✍️ প্রতিবেদক:
রেজুয়ান পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

0 মন্তব্যসমূহ