👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:০১ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় গ্যাস ট্যাবলেট সেবনের পর মাহাবুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মাহাবুর রহমান উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি ভাটা এলাকার হারুন রশিদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ