🔰প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:০৬ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের কামড়ে মিরা আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত মিরা আক্তার উপজেলার কামারপুকুর ইউনিয়নের পতনডোবা গ্রামের বাসিন্দা মিজান ড্রাইভারের একমাত্র মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাপের দংশনের পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিরার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার বাবা-মা।
এ ঘটনায় স্থানীয়রা সাপের দংশনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সহজলভ্যতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ