Ticker

6/recent/ticker-posts

ঠাকুরগাঁওয়ে ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য আটক

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৭:১৭ পিএম | অনলাইন সংস্করণ‎


ঠাকুরগাঁও শহরে পৃথক দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোটসহ একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চৌরাস্তা এলাকার হোটেল প্রাইম ও হোটেল সালামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাল নোট তৈরির ও সরবরাহের সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন সাতজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট এবং এ কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আরিফ হোসেন (৪০), মাদারীপুরের শিবচরের এমরান হোসেন (৪৮), কিশোরগঞ্জের চন্দন মিয়া (৩২), ঢাকার মিরপুর এলাকার শেখ মোহাম্মদ নাসিম (২৮), ফরিদপুরের সোহেল খান (২৮), ঢাকার কেরানীগঞ্জের রুহুল আমিন (৫২) এবং কুমিল্লার দেবীদ্বারের ইসমাইল হোসেন (৩২)।

পুলিশ জানায়, প্রথমে পঞ্চগড়ের আটোয়ারী এলাকা থেকে একজন সন্দেহভাজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চক্রের অন্য সদস্যদের আটক করা হয় এবং ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘটনাটির বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮