👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০২:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ রহিদুল ইসলাম রহিদ জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় থাকা পুরাতন গড়েয়া বাজারের উত্তর পার্শ্বে মুন্সিপাড়া ও সেন্টারগামী গুরুত্বপূর্ণ চৌরাস্তাটি নিজস্ব অর্থায়নে সংস্কার করে তিনি সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমিয়ে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌরাস্তাটিতে দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত ও কাদার কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, সাইকেলসহ সাধারণ মানুষের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ত। শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।
এ অবস্থায় এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে মোঃ রহিদুল ইসলাম রহিদ ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে রাস্তাটিতে টুকরো ইট ফেলে সংস্কারের ব্যবস্থা করেন। তাঁর এ উদ্যোগের ফলে রাস্তাটি এখন অনেকটাই চলাচল উপযোগী হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই তিনি যেভাবে মানুষের প্রয়োজনে এগিয়ে আসছেন, তা এলাকাবাসীর কাছে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে একইভাবে ভূমিকা রাখবেন।
এ বিষয়ে মোঃ রহিদুল ইসলাম রহিদ বলেন, “মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য। জনগণের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একটি উন্নত, সুন্দর ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে চাই।”
এলাকাবাসীর মতে, জনকল্যাণমূলক কাজে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও উন্নয়নমুখী উদ্যোগ ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ