Ticker

6/recent/ticker-posts

রাণীশংকৈলে কোচিং থেকে ফেরার পথে প্রাণ গেল স্কুলছাত্রীর

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০২:১৯ পিএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিবা রানী (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওমরাডাঙ্গী সড়কের কুয়েত মসজিদ ও স্থানীয় জামায়াত অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবা রানী স্থানীয় বাসিন্দা গোবিলাল ও সুমি রানীর একমাত্র মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কোচিং শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির সেলোমেশিনচালিত ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে মাথায় গুরুতর আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। স্বজনদের কান্নায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

রাণীশংকৈল থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

স্থানীয় সচেতন মহল সড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮