Ticker

6/recent/ticker-posts

মাগুরার শ্রীপুর উপজেলার ছাকিন বিশ্বাসের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় গৌরবময় অর্জন

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম | অনলাইন সংস্করণ



জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ দীর্ঘ লাফে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে মাগুরার শ্রীপুর উপজেলার কৃতি সন্তান ও মেধাবী শিক্ষার্থী ছাকিন বিশ্বাস। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় সে খুলনা বিভাগের প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে এই গৌরবময় সাফল্য লাভ করে।


ছাকিন বিশ্বাস শ্রীপুর উপজেলার কল্যাণপুর গ্রামের সন্তান এবং তিনি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার কল্যাণপুর গ্রামের মো. সামাদ বিশ্বাসের ছেলে। 

জাতীয় পর্যায়ে তার এই অসামান্য অর্জনে তার বিদ্যালয়, পরিবার এবং পুরো মাগুরা জেলায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী জানান, ছাকিনের এই সাফল্য গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের ক্রীড়া ও সহ-শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করবে। তারা ছাকিনের উজ্জ্বল ভবিষ্যৎ ও ক্রীড়াজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

✍️ প্রতিবেদক:

জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি:



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮