Ticker

6/recent/ticker-posts

পঞ্চগড়ে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহিন, সন্ধান চায় পরিবার

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৩:৫০ পিএম | অনলাইন সংস্করণ



পঞ্চগড় সদর উপজেলার বজ্রাপাড়া নতুন হাট এলাকার বাসিন্দা এবং জ্বালাসী দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহিন গত ১৩ জুন (শনিবার) দুপুরে খাবার খাওয়ার পর বাইরে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি। এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে কোথাও দেখে থাকেন অথবা তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

আপনাদের একটি তথ্য, একটি ফোনকল কিংবা একটি শেয়ারও তাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়ক হতে পারে। তাই মানবিক দায়িত্ববোধ থেকে পোস্টটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানানো হচ্ছে।


 আল্লাহ তাআলা যেন আব্দুল্লাহ আল মাহিনকে দ্রুত সুস্থ ও নিরাপদ অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। আমিন।

যোগাযোগ:

📞 01313-326783

📞 01753-816264

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮