Ticker

6/recent/ticker-posts

পাঁচবিবিতে জোড় পূর্বক বাড়ি নির্মানের অভিযোগ

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৮:২৭ পিএম | অনলাইন সংস্করণ



‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামের আবুল কালাম আজাদ সরকার(৬০) নামের এক ব্যক্তির কবলাকৃত জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে একই গ্রামের তায়েজ উদ্দিন ও বিলকিস গংয়ের বিরুদ্ধে। 

‎এ ঘটনায় ভুক্তভোগী পাঁচবিবি থানায় অভিযোগ দায়ের করেন।

‎অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলা শেকটা গ্রামের মৃত লাল মিয়া সরকারের পুত্র আবুল কালাম আজাদ সরকার একই গ্রামের মৃত জায়বর আলীর পুত্র তায়েজ উদ্দিন ও গিয়াসউদ্দিনের নিকট থেকে ১৯৯৪ ও ১৯৯৫ সালে শেকটা মৌজার আর এস খতিয়ান নং ৪৮১, ১১৮০,১৩৮৩/১৫৫৯ দাগ নং ১২৬৫ ও ১২৬৩ মোট ১৬ শতক করে ৩২ শতক জমি ক্রয় করেন। বর্তমানে উক্ত জমি ২০২৩ সালে বিবাদীরা জোর পূর্বক দখল করে নেন। এ ব্যাপারে জয়পুরহাট জজ আদালতে একটি মামলা বিচারধীন ও স্থায়ী স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা রয়েছে। 

‎এরপরও আদালতের আদেশ অমান্য করে বিবাদী গন উক্ত জমিতে জোরপূর্বক ইটের বাড়ি নির্মাণ করছেন।

‎

‎এবিষয়ে বিলকিস বেগম বলেন, আমি জমিটি ২০০৫ সালে ক্রয় করেছি। সেই থেকে দখল নিয়ে সেখানে বসবাস করে আসছি। আদালতে মামলার রায়ও আমরা পেয়েছি। জোরপূর্বক দখল বা বাড়ি নির্মাণের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।

‎

‎অভিযোগের তদন্ত কর্মকর্তা পাঁচবিবি থানার এ এস আই সফিউর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাদীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মিমাংসা করা হবে।

✍️ প্রতিবেদক:

রেজুয়ান,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:


‎

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮