Ticker

6/recent/ticker-posts

হরিপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১১ জন: ৪৮ ঘণ্টা পর ভারতেই ফিরিয়ে নিল বিএসএফ

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৯:১৬ এএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা নারী-শিশুসহ ১১ জনকে প্রায় ৪৮ ঘণ্টা পর ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার ভোর আনুমানিক ৩টার দিকে বিএসএফ ওই ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কঠোর অবস্থান ও সতর্কতার কারণে সেই চেষ্টা সফল হয়নি। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হন।

আটকে পড়া ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু ছিল। তারা খোলা আকাশের নিচে চরম অনিশ্চয়তার মধ্যে প্রায় দুই দিন অবস্থান করেন।

পরে সোমবার ভোররাত ৩টার দিকে বিএসএফ তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানায়, বর্তমানে ওই ১১ জন শূন্যরেখায় নেই এবং সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং পরিস্থিতি তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮